হ্যাঁঅ্যাঅ্যাঅ্যা...আবারও একটা নতুন ব্লগ খুললাম। এটাতেও চাট্টি পোস্ট করার পর বোর্ড্ হয়ে ফেলে রাখতেই পারি, গত সাড়ে তিনটে ব্লগে'র ক্ষেত্রে যা করেছি।
কিন্তু এটার সাথে আগেরগুলো'র তফাৎ কি? এটাতে ঠিক-ভুল-ছাঁই-পাঁশ-এতোল-বেতোল সবই বিরাজ করবে। অর্থাৎ কিনা কি বানান ভুল হল, কি কমা'র জায়গায় দাঁড়ি পড়ে গেল, কি বাংলা বাক্যে ইঞ্জিরি ঢুকে পড়ল-এতশত ব্যাপারে আর বিশেষ মাথা ঘামাব না। মাথা'র মধ্যে পিছন দিক থেকে কেউ ফুট কাটল-"তাহলে 'The The'র (খেয়াল না করে বাংলা'য় লিখতে গিয়ে বেরোল 'ঠে ঠে') সাথে আর ফারাক রইল কোথায়?" আছে আছে, ফারাক আছে। লোকে ভুল ধরালে "বেটা ছপম কোথাকার" বলে তেড়ে আসব না, শুধরে নেব।
গত পাঁচ বছরে অনেক কিছু শিখেছি, তার থেকে আরো অনেক কিছু ভুলেছি, এবং কিছু শিখতে-শিখতেও ঠিক শিখে উঠতে পারছি না। কিন্তু দুটো বাক্য চমৎকার আত্মস্থ করেছি-'দেয়ার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম ফর এভ্রিথিং' আর 'টু এর ইজ হিউম্যান'।
ব্যাস্, আর কে ঠেকায় এবার আমায়?
No comments:
Post a Comment