Search This Blog

Monday, July 29, 2013

ধুস

বলেইছিলাম বহুদিন ফেলে রাখতেও পারি। ব্লগ তো নয়, শুঁটকিমাছ যেন। যাই হোক, এই মুহূর্তে চূড়ান্ত নিষ্কর্মা জীবন কাটছে (কখন কাটত না?) তাই ভাবলাম ফেলে না রেখে রেঁধেই ফেলি একটুখানি পচা ঝোল।

পৃথিবী'তে সর্বাধিক দুর্দশা তাহার,
যে সহিছে সকলের প্রত্যাশা'র ভার।
:/

অবশ্যকর্তব্যঃ

১) 'সাত রং' গল্পে'র কাপি'টি সম্পূর্ণ করা
২) সচিত্র রাঁধাবাড়া'র খাতাটা শুরু ও শেষ করা
৩) এক্ষপেরিমেন্ট করা'র ব্যাপারে আরো সাহস অর্জন করা  
৪) রং-তুলি'র প্রতি সুবিচার করা
৫) আরও ছবি তোলা
৬) 'লিস্ট কম, কাজ বেশি'-এই আদর্শ'কে ধারণ করে মেনে চলা
৭) আধখানা পড়া বইয়ের সংখ্যা কমানো
৮)
৯)
১০)